শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০১:৫৬ পিএম, ২০২০-০৮-১২
কক্সবাজার সদরের খরুলিয়ায় গণধোলাইয়ের শিকার হয়ে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবিরকে ক্লোজ করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়।
পরে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রটি জানায়।
এদিকে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায় ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সোমবার দুপুরে জানতে পারি এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করে রাখেন স্থানীয় জনতা। পরে আমি এসে পুলিশে খবর দেই। এ সময় ওই মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ স্থানীয় উপস্থিত লোকজনকে আঘাত করার চেষ্টা করে পালিয়ে যায়। তখন তার ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় টমটম চালক সাহাব উদ্দিন আহত হন। পরে তাকে ধাওয়া করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশের সূত্র জানায়, গণধোলাইয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সম্ভবত ওই কারণেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কক্সবাজার সদর মডেল থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক নবী হোসেনকে সুস্থ দাবী করে রিলিজ করে দেন। পুনরায় আবার অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যায়।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহাজান কবিরকে ক্লোজড করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited